Published : 03 Aug 2016, 05:32 PM
বুধবার সকালে সীমান্তের মজুমদার হাট এলাকার একটি বাড়ি থেকে ওবাউম্মি ইডুয়া আবুডুনকে (৩৫) আটক করা হয় বলে জানান বিজিবি ৪ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামীম ইফতেখার।
এ সময় তার কাছ থেকে নাইজেরিয়ার পাসপোর্ট, ৪৫ হাজার ভারতীয় রুপি, ল্যাপটপ, চারটি দামি মোবাইল ফোনসেট, তিনটি ভারতীয় সিমকার্ড, দুটি দামি ঘড়িসহ বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ পাওয়া গেছে।
বিজিবি কর্মকর্তা বলেন, গোপন খবরে বিলোনিয়া সীমান্তের মজুমদার হাট এলাকার একটি বাড়িতে অভিযান চালায় বিজিবি। এ সময় সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী নাইজেরীয় ওবাউম্মি ইডুয়া আবুডুনকে আটক করে।“চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি ভারতের ভিসা নিয়ে মুম্বাইতে প্রবেশ করেন এ নাইজেরীয়। পরবর্তীতে আগরতলা, ত্রিপুরা হয়ে বিলোনিয়া সীমান্ত দিয়ে ২ অগাস্ট বাংলাদেশে প্রবেশ করেন।”
আটক নাইজেরীয়েরে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।