গাজীপুরে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
গাজীপুরের কাশিমপুরে নির্মাণাধীন ভবনের পঞ্চম তলার ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মৃত শফিউল ইসলাম (২৫) নীলফামারী সদরের ফুলপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তার লাশ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের মর্গে রয়েছে।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের এসআই মো. হারুন অর- রশিদ এ কথা জানান।
তিনি বলেন, বেলা ১১টার দিকে কাশিমপুরের জিতারমোড় এলাকায় নির্মাণাধীন পাঁচতলার ছাদের উপর রড তুলছিলেন। এ সময় পড়ে গিয়ে আহত হন শফিউল।
উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান এসআই হারুন।
