২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ৬ শিবিরকর্মী আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক নারীসহ ইসলামী ছাত্র শিবিরের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 10:08 PM

Updated : 20 Aug 2022, 01:18 PM

বুধবার রাতে উপজেলার চান্দাইকোনা বাজারের একটি বাড়িতে এ অভিযান চালানো হয় বলে রায়গঞ্জ থানার ওসি মাহবুব আলম জানান।

তাৎক্ষণিকভাবে আটকদের নাম জানাতে পারেনি পুলিশ।

ওসি মাহবুব বলেন, চান্দাইকোনা বাজারের একটি বাড়িতে শিবিরের কর্মীদের গোপন বৈঠক থেকে এক নারীসহ ছয়জনকে আটক করা হয়। এ সময় সেখান থেকে জিহাদি বই ও চারটি হাতবোমা উদ্ধার করা হয়।