২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে সহকারী নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপের সহকারীর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2016, 12:14 PM

Updated : 20 Aug 2022, 01:18 PM

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানান সালনা হাইওয়ে থানার ওসি মো. আবু দাউদ খান।

নিহত সাইফুল ইসলাম (৩৩) ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার সন্তোষপুর এলাকার ছাবেদ আলীর ছেলে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা গাজীপুরমুখী কলাভর্তি পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে জোরে ধাক্কা খায়।

“পিকআপের সামনের বাঁ পাশ দুমড়ে-মুচড়ে ভেতরে ঢুকে গেলে এর সহকারী ঘটনাস্থলেই মারা যান।”

পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা গিয়ে পিকআপের দরজা খুলে আটকে পড়া লাশ উদ্ধার করে বলে তিনি জানান।