চলে গেলেন বগুড়ায় গুলিবিদ্ধ ইউপি চেয়ারম্যান
বগুড়ার গাবতলীর উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তারাজুল ইসলাম অবশেষে মারা গেলেন।
শনিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের সহকারী অধ্যাপক ফরিদুল ইসলাম।
তারাজুল ইসলাম বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। এবার আওয়ামী লীগের মনোনয়নে গাবতলীর সোনারায় ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হন।
গত ৮ জুলাই রাতে আটবারিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পরে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
রাতে তাকে ঢাকা আবার বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়।
চিকিৎসক ফরিদুল বলেন, শনিবার দুপুর থেকেই তারাজুলের অবস্থার অবনতি ঘটে। তবে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
রোববার বেলা ১১ টায় বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে জানাযা ও আটবারিয়াতে তার দাফন করা হবে বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল রাজি জুয়েল ও তার ভাই হাফিজার মাস্টার।
