২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে কয়েদির মৃত্যু

বুকে ব্যথার কারণে হাসপাতালে নেওয়ার পর দিনাজপুর কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে; যার দুদিন পর মুক্তি পাওয়ার কথা ছিল।   

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2016, 01:11 PM

Updated : 20 Aug 2022, 01:10 PM

মৃত মনসুর আলী (৪৭) দিনাজপুর ২নম্বর উপশহরের শামসুল আলমের ছেলে।

রোববার সকাল ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জেল সুপার আবু সাঈদ হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শনিবার রাতে বুকে ব্যথার কথা জানালে মনসুর আলীকে প্রথমে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সকালে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতেল ভর্তি করা হয়। পরে সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদক মামলায় ১৩ জুন ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে এক মাসের সাজা হয় মনসুরের। আগামী ১২ জুলাই তার সাজার মেয়াদ শেষ হওয়া কথা ছিল বলে জানান জেল সুপার।