২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আলমডাঙ্গায় ৩ ‘ডাকাত’ গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার  

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডাকাত সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2016, 04:45 PM

Updated : 20 Aug 2022, 01:08 PM

শুক্রবার গভীর রাতে উপজেলার পাঁচ কমলাপুর ও রংপুর গ্রামে এ অভিযান চালানো হয় বলে আলমডাঙ্গা থানার ওসি মো. আকরাম হোসেন জানান।

গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ খোকন (২৫), জসিম উদ্দিন (৩০) ও মদন আলী (২৭)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, রাত ৩টার দিকে ডাকাত দলের সদস্যদের উপস্থিতির গোপন সংবাদ পেয়ে পাঁচ কমলাপুর থেকে খোকন, জসিম ও মদনকে আটক করা করা হয়।

“পরে খোকনের দেওয়া তথ্যে রংপুর গ্রামে তাদের দলের অপর সদস্য একরামুলের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে দেশে তৈরি একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।”

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে একরামুল পালিয়ে যান বলে জানান ওসি।  

আটকদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন করে মামলা হয়েছে বলেও ওসি জানান।