২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কিশোরগঞ্জে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

কিশোরগঞ্জের ভৈরবে পিকআপ ভ্যান-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 10:55 AM

Updated : 20 Aug 2022, 01:03 PM

মঙ্গলবার সকাল ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের কমলপুরে আসমত কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভৈরব হাইওয়ে পুলিশের সার্জেন্ট মনিরুল ইসলাম।

নিহতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফপুর গ্রামের জামাল (৪০) ও নরসিংদীর রায়পুরার নাজমা (২৫)।

সার্জেন্ট মনিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অটোরিকশাটি ভৈরব থেকে কিশোরগঞ্জ যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে ছয়জন আহত হয়। আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জামাল ও নাজমাকে মৃত ঘোষণা করেন।”