২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘জমির বিরোধে’ সংঘর্ষে একজনের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ‘জমির বিরোধে’ আত্মীয়দের মধ্যে সংঘর্ষে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 10:47 AM

Updated : 20 Aug 2022, 12:58 PM

খয়বার আলী (৫০) রোববার রাতে ঢাকায় নেওয়ার পথে মারা যান বলে আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী রাসেল জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার জহুরুল নগর গ্রামের মাহতাব আলীর দুই ছেলে খয়বার আলী ও চাঁদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

“শনিবার দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে দুই ভাই ও তাদের আত্মীয়রা সংঘর্ষে জড়িয়ে পড়েন। গুরুতর আহত হলে খয়বারকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে রাজশাহী পাঠানো হয়।”

রাজশাহী থেকে ঢাকায় নেওয়ার পথে টাঙ্গাইল পৌঁছালে তিনি মারা যান বলে জানান পরিদর্শক।