চুয়াডাঙ্গায় ক্লিনিক মালিককে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক ক্লিনিক মালিককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ৩টার দিকে তিওরবিলা গ্রামের কালুরদাড়ী মাঠে নজরুল ইসলাম নজুর (৪০) লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
আলমডাঙ্গা থানার ওসি শেখ আতিয়ার রহমান বলেন, নজরুল ইসলাম সোমবার দুপুরে পাশের গ্রামে দাওয়াতের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
“এ সময় খুনিরা তাকে কুপিয়ে হত্যার পর মাঠের মধ্যে ফেলে যায়।”
পূর্ববিরোধের কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তিনি জানান।
নিহত নজরুল ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে ও ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার আনোয়ারা ক্লিনিকের মালিক।
