চৌহালীতে সংঘর্ষ, ১ কেন্দ্রে ভোট স্থগিত
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষের পর একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে হাটঘোরজান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।
কেন্দ্রে কর্তব্যরত এএসআই মামুন হোসেন জানান, লাইনে দাঁড়ানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ এক পর্যায়ে কেন্দ্রের আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষে বেশকিছু লোকজন আহত হয়।
“পুলিশ শটগানের ৩৫ রাউন্ড গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
এ অবস্থায় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাময়িকভাবে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন বলে জানান তিনি।
৬ষ্ঠ দফায় এই উপজেলার তিনটি ইউনিয়নে ভোট হচ্ছে।
