মাগুরায় অজ্ঞাতপরিচয় নারীর লাশ
মাগুরার মহম্মদপুর উপজেলায় অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে গবরনাদা গ্রাম থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এই নারীর লাশ উদ্ধার করা হয় বলে জানান মহম্মদপুর থানার ওসি রিয়াজুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেক বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে হাত-পা ও গলা বাঁধা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
“খুনিরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর পাটক্ষেতে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে।”
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
