১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় বোমা বিস্ফোরণে বাবা-মেয়ে আহতের খবর

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বোমা বিস্ফোরণে বাবা ও মেয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2016, 01:49 PM

Updated : 20 Aug 2022, 12:47 PM

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আশাশুনি থানার ওসি মুন্সি আসাদুজ্জামান বলেন, আহতরা হলেন তুয়ারডাঙ্গা গ্রামের সামছুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৪৬) ও তার মেয়ে রুবিনা পারভীন (১৯)।

ঘটনার পর থেকে তারা পলাতক বলে জানান ওসি আসাদুজ্জামান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বাবা ও মেয়ে সকালে গোলা থেকে ধান নামাতে গেলে বোমার বিস্ফোরণ ঘটে। এতে তারা দুজনই আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি।