২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ৮৭ জন ‘অ্যানথ্রাক্স’ আক্রান্ত শনাক্ত

সিরাজগঞ্জের তিন উপজেলায় ৮৭ জন অ্যানথ্রাক্স আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 10:30 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

সিভিল সার্জন শহিদ মো. সাদেকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকাল পর্যন্ত উল্লাপাড়ায় ৪০ জন, কামারখন্দ উপজেলায় ২৯ জন এবং শাহজাদপুরে ১৮ জনকে শনাক্ত করা হয়।

তবে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই জানিয়ে তিনি বলেন, আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি অন্য কেউ আক্রান্ত হয়েছে কি না তা শনাক্ত করার চেষ্টা চলছে।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকুমার সুর রায় বলেন, কয়ড়া সরাতলা গ্রামে অ্যানথ্রাক্স আক্রান্ত পাঁচটি গরু জবাই করে মাংস কাটা, পরিষ্কার ও খাওয়ার কারণে একই গ্রামের ৪০ জন নারী-পুরুষ ও শিশু অ্যানথ্রাক্স আক্রান্ত হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি দল আক্রান্তদের শনাক্ত করে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে বলে তিনি জানান।

ওই গ্রামে গত কয়েক দিনে ১৮টি গরু অ্যানথ্রাক্স আক্রান্ত হয়ে মারা গেছে বলেও তিনি জানান।