২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বজ্রপাতে ব্রাহ্মণবাড়িয়ায় ৪ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও বাঞ্ছারামপুর উপজেলায় বজ্রপাতে চারজন মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 10:30 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

বৃহস্পতিবার দুপুর থেকে বিকালের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে বজ্রপাতে জাহানারা বেগম (৪৮), শফিকুল ইসলাম (২৮), কবির হোসেন (৪০) ও শামছুল ইসলাম (৪০) মারা যান বলে পুলিশ জানায়।

বাঞ্ছারামপুর থানার ওসি অংশু কুমার দেব বলেন, দুপুর থেকে বিকালের মধ্যে বিভিন্ন সময় উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মজিবুর রহমানের ছেলে শফিকুল ইসলাম এবং কানাইনগর গ্রামে নদীতে গোসল করে বাড়ি ফেরার পথে সুলতান মিয়ার ছেলে কবির হোসেন মারা যান।

সরাইল থানার ওসি রূপক কুমার সাহা বলেন, দুপুর ১২টার দিকে নিজ বাড়ির উঠোনে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে জাহানা বেগম ঘটনাস্থলেই এবং ইছাপুর গ্রামের জোনাব আলীর ছেলে শামছুল ইসলাম জমিতে ধান কাটার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান।