১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৩

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক কৃষকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে, যাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 02:01 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

বৃহস্পতিবার কালিকাপুর গ্রামে নিজ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি গাছ থেকে মাজাহারুল হকের (৫০) লাশ উদ্ধার করা হয় বলে দেওয়ানগঞ্জ থানার ওসি মোস্তাসিনুর রহমান জানান।

মাজাহারুল হক কালিকাপুর গ্রামের মৃত ইজাহার উদ্দীনের ছেলে।

এই ঘটনায় পুলিশেএক নারীসহ তিন জনকে আটক করেছে।

ওসি মোস্তাসিনুর রহমান বলেন, মাজাহারুল হকের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছে একই এলাকার এক ব্যক্তির সঙ্গে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে ইতিপূর্বে সংঘর্ষ এবং পাল্টাপাল্টি মামলার ঘটনাও ঘটে।

“বুধবার সন্ধ্যায় কৃষক মাজাহারুল হক বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি বলে পরিবারের সদস্যরা জানান।”

ওসি বলেন, সকালে নিজ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি গাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

“তাকে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

ওসি আরও জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ চর কালিকাপুর গ্রামের ইসামাইল হোসেন (৫০), বাচ্চা গেল্লী (৪০) ও মিনারা বেগমকে (৩০) আটক করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।