Published : 12 May 2016, 03:41 PM
বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ নুরুন্নাহার বেগম শিউলি এই রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন চান্দিনার সাইকোট গ্রামের মৃত মোস্তফার ছেলে আবুল কালাম আবু (২৪), শাহজাহানের ছেলে মো. সবুজ (২৪) ও আজমপাড়ার আব্দুল মান্নানের ছেলে মো. তৌফিক (২০)।
নথি থেকে আরও জানা যায়, সেখানে সুজনকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তার সঙ্গে থাকা এক লাখ ৬০ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন নিয়ে নেন তারা।
এরপর চান্দিনা মহিলা কলেজের পাশে নির্জন স্থানে নিয়ে সুজনকে আসামি তৌফিক ইট দিয়ে আঘাত করেন, তারপর আবুল কালাম ও সবুজ ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন বলে মামলার সাক্ষ্য প্রমাণে উঠে আসে।