ভৈরবে আ. লীগ ৬ স্বতন্ত্র ১
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
রোববার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
আওয়ামী লীগের মনোনীত বিজয়ী প্রার্থীরা হলেন- আগানগর ইউনিয়নের মমতাজ উদ্দিন, শিমুলকান্দির জোবায়ের আল দানিস, শ্রীনগরের মো. আবু তাহের, সাদিকপুরের আবু বকর সিদ্দীক, মিরপুরের শফিকুল ইসলাম, কালিকাপ্রসাদের মো. ফারুক মিয়া।
গজারিয়া ইউনিয়নে জয়লাভ করেছেন স্বতন্ত্র কাজী গোলাম সারোয়ার গোলাপ।
