গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর ও বাঘেরবাজার এলাকায় তিনটি প্যান্ডেল ও মঞ্চ পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জুয়ার খেলার অভিযোগের সোমবার বিকেলে অভিযান চালিয়ে প্যান্ডেল-স্টেজ ও জুয়ার বোর্ড জব্দ করে অগ্নিসংযোগ করা হয়।
ভ্রাম্যামাণ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন জানান, নয়নপুরে দুইটি ও বাঘের বাজারের একটিসহ মোট তিনটি প্যান্ডেলে প্রতি রাতে সেখানে আপত্তিকর নৃত্য ও হাউজির আয়োজন করা হতো।