১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দরজি খুন: ৩ জনকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার  

টাঙ্গাইলের গোপালপুরে হিন্দু দরজি হত্যার ঘটনায় আটক তিনজনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2016, 01:49 PM

Updated : 11 Oct 2022, 08:10 PM

পুরানো খবর:

কুপিয়ে দর্জি খুন: আটক ৩ জন ডিবিতে

পুরানো খবর:

টাঙ্গাইলে হিন্দু দর্জি হত্যায় আইএসের ‘দায় স্বীকার’

পুরানো খবর:

টাঙ্গাইলে হিন্দু দর্জিকে কুপিয়ে হত্যা

পুরানো খবর:

টাঙ্গাইলে দরজি হত্যায় দুটি মামলা, আটক ৩

এরা হলেন আলমনগর মাদ্রাসার অধ্যক্ষ ও দৈনিক ইনকিলাবের গোপালপুর সংবাদদাতা আমিনুল ইসলাম, গোপালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি বাদশা ও ঝন্টু নামে এক বিএনপি কর্মী।

সোমবার টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর একথা জানান।

ডুবাইল কালিবাড়ি বাজারে নিজের দোকান তিথি তীর্থ বস্ত্রালয় অ্যান্ড টেইলার্সের সামনে শনিবার দুপুরে নিখিল চন্দ্র জোয়ারদারকে (৫০) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ও পুলিশের পক্ষ থেকে দুটি মামলা করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় এক জামায়াত নেতাসহ তিনজনকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জিজ্ঞাসাবাদ করে রোববার।

ডিবি, পুলিশ, র‌্যাব ও পিবিআই মামলাটি তদন্ত করছে।

টাঙ্গাইলের ডিবির ওসি গোলাম মাহাফীজুর রহমান বলেন, এই খুনের ঘটনায় আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য রোববার রাত সাড়ে ৮টার দিকে ডিবি অফিসে নেওয়া হয়।

সোমবার তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের (রিমান্ড) নেওয়ার আবেদন করা হবে বলে জানান তিনি।

শনিবার দুপুরে মোটরসাইকেলে করে আসা আনুমানিক ২০-২২ বছর বয়সী তিন যুবক নিখিলকে ডেকে দোকানের বাইরে আনে এবং নিজেদের ব্যাগ থেকে ছুরি ও চাপাতি বের করে এলোপাতাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত নিখিল লুটিয়ে পড়লে খুনিরা মোটরসাইকেলে করে চলে যায়।

চলে যাওয়ার সময় হামলাকারীরা একটি ব্যাগ ফেলে যায়। পরে ওই ব্যাগ থেকে পাঁচটি ককটেল পায় পুলিশ।

শনিবার রাতে অজ্ঞাতপরিচয় ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী আরতি রানি।

আর ঘটনাস্থল থেকে হাতবোমা উদ্ধারের ঘটনায় বিস্ফোরক আইনে অন্য মামলাটি করেন গোপালপুর থানার এসআই মোকসেদুল আলম।