মহান মে দিবসে নীলফামারীতে ১২জন রিকশা শ্রমিককে একটি করে রিকশা দিয়েছে জেলা জাতীয় পার্টি।
নীলফামারীর মাধারমোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা জাতীয় পার্টির উদ্যোগে প্রত্যেকের হাতে রিকশা বুঝিয়ে বিতরণ জেলা জাপার সভাপতি সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী।
জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলী বুলু, জেলা জাপার উপদেষ্টা মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান চৌধুরী, জেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি নাজমা শারমীন মিতু প্রমুখ রোববার বিকালের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।