১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জের ৮ ইউপিতে আ. লীগ জয়ী

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের দুটি উপজেলার ১৬ ইউনিয়নের মধ্যে আটটিতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 12:35 PM

Updated : 20 Aug 2022, 12:31 PM

উপজেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, সদর উপজেলার ১৩টি ইউনিয়নে সাতটিতে আওয়ামী লীগ, চারটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও বাকি দুটিতে স্বতন্ত্র (জামায়াত) ও বিএনপি প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এছাড়া নাচোল উপজেলার তিনটি ইউনিয়নের একটিতে আওয়ামী লীগ ও দুটিতে স্বতন্ত্র (জামায়াত) জয় লাভ করেছে বলে জানান তিনি।

বিজয়ীরা হলেন:

সদর উপজেলার গোবরতলা ইউনিয়নে আসজাদুর রহমান মান্নু (আওয়ামী লীগ), বালিয়াডাঙ্গা ইউনিয়নে মো. তরিকুল (আওয়ামী লীগ), মহারাজপুর ইউনিয়নে মো.এজাবুল হক বুলি (আওয়ামী লীগ), সুন্দরপুর ইউনিয়নে মো. হাবিবুর রহমান মাস্টার (আওয়ামী লীগ), অনুপনগর ইউনিয়নে সাদেকুল ইসলাম বাচ্চু (আওয়ামী লীগ), রানীহাটি ইউনিয়নে মো. মহসিন আলী (আওয়ামী লীগ), শাহজাহানপুর ইউনিয়নে আব্দুস সালাম (আওয়ামী লীগ), চরবাগডাঙ্গা ইউনিয়নে শাহিদ রানা টিপু (আ. লীগ বিদ্রোহী), দেবীনগর ইউনিয়নে আব্দুর রাজ্জাক বিশ্বাস (বিদ্রোহী), ইসলামপুর ইউনিয়নে আক্তারুজ্জামান টিপু (বিদ্রোহী), নারায়ণপুর ইউনিয়নে মো.কামাল উদ্দিন হোদা (বিদ্রোহী), ঝিলিম ইউনিয়নে মো. তসিকুল ইসলাম তসি (বিএনপি) ও বারঘোরিয়া ইউনিয়নে মো.আবুল খায়ের (স্বতন্ত্র-জামায়াত)।

নাচোল উপজেলার ফতেপুরে মো. ইসরাইল হক (আওয়ামী লীগ),নাচোল ইউনিয়নে মো. এনায়েতুল্লাহ (স্বতন্ত্র জামায়াত) ও নেজামপুরে মো. আমিনুল হক (স্বতন্ত্র-জামায়াত)।