০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে ১৫ ইউনিয়নের ৬টিতে আ.লীগ প্রার্থীদের জয়

তৃতীয় ধাপের নির্বাচনে সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার ১৫ ইউনিয়নের ছয়টিতে আওয়ামী লীগ, একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী, তিনটিতে বিএনপি, একটিতে বিএনপির বিদ্রোহী ও চারটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 11:01 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

শনিবার রাতে সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, জৈন্তাপুরের ছয়টি ইউনিয়নের দুটিতে আওয়ামী লীগ, একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী, দুটিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে জৈন্তাপুর সদর ইউনিয়নে এখলাছুর রহমান ও নিজপাট ইউনিয়নে মনজুর এলাহী সম্রাট বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

চিকনাগুল ইউনিয়ন পরিষদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী আমিনুর রশীদ।

বিএনপির প্রার্থীদের মধ্যে দরবস্ত ইউনিয়নে বাহারুল আলম বাহার ও ফতেহপুরে আব্দুর রশীদ বিজয়ী হয়েছেন।

চারিকাটা ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শাহ আলম চৌধুরী তোফায়েল।

নির্বাচন কর্মকর্তা জানান, কানাইঘাট উপজেলার নয়টি ইউনিয়নের চারটিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি, একটিতে বিএনপির বিদ্রোহী ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত জেমস লিও ফারগুসন নানকা, দিঘীরপাড় পূর্ব ইউনিয়নে আলী হোসেন কাজল, সাতবাঁক ইউনিয়নে মোস্তাক আহমদ পলাশ ও দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নে মাসুদ আহমদ নির্বাচিত হয়েছেন।

কানাইঘাট সদর ইউনিয়নে বিএনপি সমর্থিত মামুন রশিদ ও ঝিঙ্গাবাড়ী ইউনিয়নে বিএনপির বিদ্রোহী আব্বাস উদ্দিন বিজয়ী হয়েছেন।

রাজাগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নে ডাক্তার ফয়াজ উদ্দিন ও বড় চতুল ইউনিয়নে আবুল হোসেন নির্বাচিত হয়েছেন।