Published : 23 Apr 2016, 12:13 AM
শুক্রবার রাত পৌনে ৯টা থেকে ১০টার মধ্যে এই তিনজনের মৃত্যু হয় বলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
নিহত তিনজন হলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার পাষারিপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৩৮), কাশিরাম গ্রামের মাহমুদ মামুন (২৪) ও রংপুরের তারাগঞ্জ উপজেলার ডাঙ্গারপাড় গ্রামের মাহমুদুল (৪)।
এর আগে মাহমুদুলের মা জান্নাতি বেগম ঘটনাস্থলে মারা যান।
বুধবার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জ উপজেলার ইকরচালি বাজারের অদূরে ১৩ মাইল এলাকায় ঘটনাস্থলে ১২ জন এবং ওই দিন বিকালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।
এ দুর্ঘটনায় আহত হন অর্ধশতাধিক। তাদের মধ্যে শুক্রবার পর্যন্ত আরও ১৮ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে হাসপাতালের পরিচালক জানান।