২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

টাঙ্গাইলে অস্ত্র-গুলিসহ আ. লীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় অস্ত্র ও গুলিসহ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।  

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2016, 12:34 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

শুক্রবার রাতে উপজেলার নন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে টাঙ্গাইলের এএসপি মো. আসলাম ইকবাল জানান।

গ্রেপ্তার সাইফুল ইসলাম তালুকদার সুরুজ গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এএসপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবরে গোয়েন্দা পুলিশের একটি দল সাইফুল ইসলামের নন্দনপুরের বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ তাকে আটক করে।

আওয়ামী লীগের এ নেতারে কাছে আরও অস্ত্র মজুদ আছে এমন তথ্যে তাকে সঙ্গে নিয়ে একাধিক স্থানে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি গোলাম মাহফীজুর রহমান।