রাজাকারপুত্র আ. লীগ প্রার্থী, মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নে আওয়ামী লীগ থেকে রাজাকারের ছেলেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে অভিযোগ করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে স্বাধীনতা স্কয়ারের সামনে মানববন্ধন করেন জেলার কয়েকশ মুক্তিযোদ্ধা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার হাবিবুর রহমান, আব্দুর রাজ্জাকসহ অনেকে।
মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বলেন, একাত্তরের কুখ্যাত রাজাকার চাঁদ আলি শিকদারের ছেলে মিজান শিকদারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে।
তার মনোনয়ন বাতিল করে স্বাধীনতার পক্ষের প্রার্থী দেওয়ার আহ্বান জানান তিনি।
