১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে ডাকাতের গুলিতে প্রাণ গেল গৃহকর্তার

লক্ষ্মীপুরের কমলনগরে এক বাড়িতে ডাকাত পরার পর লুটপাটে বাধা দিতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন গৃহকর্তা; গুলিবিদ্ধ হয়েছেন তার ছেলে ও নাতী।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 03:18 PM

Updated : 12 Apr 2022, 01:47 AM

মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার চর লরেন্সে এ ঘটনা ঘটে বলে কমলনগর থানার ওসি কবির আহাম্মদ জানান।

নিহত আবদুল ওদুদ জমাদার (৬০) ওই গ্রামের প্রয়াত চকু মিয়া জমাদারের ছেলে। তার লাশ কমলনগর থানায় রাখা হয়েছে।

তার ছেলে আবদুর রহমান (৪৫) ও নাতী রাসেল মিয়াকে (১৯) গুলিবিদ্ধ অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি কবির বলেন, “রাতে একদল ডাকাত আবদুল ওদুদের বাড়িতে ঢুকে লুটপাট শুরু করে। তাতে বাধা দিলে ডাকাতরা এলোপাতাড়ি গুলি করে চলে যায়।”

এতে ঘটনাস্থলেই ওদুদের মৃত্যু হয়, গুলিবিদ্ধ হন দুইজন।

এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটকের কথা জানালেও তাদের নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি।