গাজীপুরে পেট্রোলবোমা ও হাতবোমা উদ্ধার, আটক ২
গাজীপুর শহরে একটি বাড়ি থেকে পেট্রোলবোমা ও হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। ওই বাড়ির মালিকসহ দুই জনকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে সিটি করপোরেশন ভোগড়া পূর্বপাড়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান ভোগড়া পুলিশ ক্যাম্পের এসআই মো. জাকির হোসেন।
আটকরা হলেন বাড়িটির মালিক ফরিদ উদ্দিন (৪০) ও তত্ত্বাবধায়ক মো. সোহেল (২২)।
জিজ্ঞাসাবাদের জন্য ফরিদ ও সোহেলকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানান তিনি।
