২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর ১১টায় আ.লীগ, ৩টিতে আ.লীগ বিদ্রোহী

দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নোয়াখালীর দুই উপজেলায় আওয়ামী লীগের ১১ প্রার্থী এবং ‘আওয়ামী লীগের বিদ্রোহী’ স্বতন্ত্র ৩ প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 10:48 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

কবিরহাট উপজেলায় ৭টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ ৪টি এবং ‘আওয়ামী লীগের বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থীরা তিনটিতে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন সাংবাদিকদের বলেন, কবিরহাট উপজেলায় বিজয়ী আওয়ামী লীগের চেয়ারম্যানরা হলেন সোন্দলপুর ইউনিয়নে নুরুল আমিন রুমি, নরোত্তমপুরে এ কে এম সিরাজ উল্যা বি.কম, চাপরাশিরহাটে মহিউদ্দিন টিটু, ধানশালি ইউনিয়নে ইয়াকুব নবী এবং ‘আওয়ামী লীগের বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থীরা হলেন ধানসিঁড়ি ইউনিয়নে মো. আবদুল মন্নান, বাটইয়াতে মো. মিজানুর রহমান ও ঘোষবাগে মো. মহসিন মিন্টু।

কোম্পানীগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে নির্বাচন শুরু হলেও সিরাজপুর ইউনিয়নটির পাঁচ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

অপর সাতটিতে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন বলে জেলা নির্বাচন কর্মকর্তা জানান।

নির্বাচিতরা হলেন চর পার্বতীপুর ইউনিয়নে কামরুল ইসলাম, চর হাজারীতে নুরুল হুদা, চর কাঁকড়ায় সফি উল্যাহ, চর ফকিরায় জামাল উদ্দিন লিটন, রামপুরায় ইকবাল বাহার চৌধুরী, মুছাপুরে নজরুল ইসলাস শাহিন এবং চর এলাহী ইউনিয়নে আব্দুর রাজ্জাক।