২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যানসহ ৩২ জন কারাগারে

নাশকতার মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক কবির আহ্ম্মেদসহ বিএনপির ৩২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 07:24 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

বুধবার গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক মোছা. রাশেদা সুলতানা তা না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী  মিজানুর রহমান মিজান বলেন, নাশকতার এক মামলায় উপজেলা চেয়ারম্যানসহ ৩২ নেতাকর্মী বুধবার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন। বিচারক তা না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, এদের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতার ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।