‘ভাইয়ের হাতে’ খুন মাদকাসক্ত বড় ভাই
মাদারীপুর সদরে মাদকাসক্ত বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
সোমবার রাতে চাপাতলি গ্রামের দিনমজুর ইদ্রিস মাতুব্বরের ছেলে ইমরান মাতুব্বর (১৮) ধারালো অস্ত্রের আঘাতে জখম হন।
মঙ্গলবার সকালে ফরিদপুর মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়।
মাদারীপুর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, সোমবার রাতে মাদকাসক্ত ইমরান মাতুব্বর মাদকের টাকার জন্য চিৎকার-চেঁচামেচি করলে ছোটভাই এনামুল মাতুব্বরের সঙ্গে কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে এনামুল তার মা মাকসুদা বেগমের সামনে বড় ভাই ইমরানকে দা দিয়ে কুপিয়ে জখম করেন।”
স্থানীয়রা তাকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতলে নেওয়া হয় বলে জানান তিনি।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত দা জব্দ করেছে। এছাড়া ইমরানের মা মাকসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় আনা হয়েছে।
