২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ট্রাক চাপায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

নাটোরের লালপুর উপজেলায় ট্রাক চাপায় পুলিশের এক কনস্টেবল নিহত ও এক এসআই আহত হয়েছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 08:04 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

সোমবার দুপুর আড়াইটার দিকে কদিমচিলান গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত কনস্টেবল রহমত আলীর (৪৫) বাড়ি পাবনার সুজানগর উপজেলার হাশেমপুর গ্রামে।

ঘটনাস্থলের পাশের বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, লালপুর থানার এসআই খায়রুল ইসলাম (৪২) ও কনস্টেবল রহমত আলী মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাদের চাপা দিলে  ঘটনাস্থলে কনস্টেবল রহমত নিহত হন।

“আহত উপপরিদর্শক খায়রুলকে বনপাড়ার পাটোয়ারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

খবর পেয়ে পুলিশ সুপারসহ তিনি ঘটনাস্থলে যান উল্লেখ করে তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।