১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুর্ঘটনায় ট্রাকে আগুন, চালক-সহকারীর মৃত্যু

কুমিল্লার চান্দিনায় দুর্ঘটনায় পড়া একটি ট্রাকে আগুন লেগে চালক ও তার সহকারী জীবন্ত দগ্ধ হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 04:11 PM

Updated : 11 Oct 2022, 08:00 PM

হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসআই অচিন্ত্য কুমার জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুটুম্বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শাহজাহাল জানান, দাউদকান্দির দিক থেকে আসা কুমিল্লাগামী একটি বালুবাহী ট্রাক একইমুখী আরেকটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এর পরপরই পেছনের ট্রাকে আগুন ধরে যায়।

“ধাক্কা লাগার পর পেছনের বালুবাহী ট্রাকের দুই পাশের দরজা আটকে যায় এবং ট্রাকটিতে আগুন ছড়িয়ে পড়ে।”

আগুনে পুড়ে ট্রাকের মধ্যেই চালক ও হেলপারের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।