Published : 23 Mar 2016, 01:55 PM
একটি কমিটি জেলা প্রশাসন ও আরেকটি কমিটি পুলিশের পক্ষ থেকে করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ ও অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ এ তথ্য জানিয়েছেন।
পুলিশের ভাষ্য, উপজেলার ধানিসাফা ডিগ্রি কলেজ কেন্দ্রে মঙ্গলবার রাতে ভোট গণনা চলছিল। ভোটের ফল আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে যেতে থাকলে তার সমর্থকেরা কেন্দ্রটি অবরুদ্ধ করে রাখে। এ সময় পুলিশ তাদের সরে যেতে বললেও তারা সরেনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এবং অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছুড়লে তিনজন ঘটনাস্থলে এবং অন্য দুইজন বরিশাল নেওয়ার পথে মারা যান।
খায়রুল আলম বলেন, ভোটের পরে এ ঘটনাটি তদন্তে জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মনিহার হোসনকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে।
এ কমিটি সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিবে বলে জানান তিনি।
কমিটির বাকি সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান ও ধানিসাফা ডিগ্রি কলেজ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা।
পুলিশের কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফকে।
তিনি বলেন, তাদের করা তিন সদস্যের কমিটিও সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ কমিটিতে এএসপি (সদর সার্কেল) আজাদ মোল্লা ও এএসপি (মঠবাড়িয়া সার্কেল) মোস্তফা কামালও কাজ করেবেন।
এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফকে।