২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ভৈরবে শিক্ষানবিস আইনজীবী ছুরিকাঘাতে নিহত

কিশোরগঞ্জের ভৈরবে এক ছাত্রলীগ নেতা ও শিক্ষানবিস আইনজীবী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 11:35 AM

Updated : 20 Aug 2022, 12:05 PM

সোমবার রাত ১২টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোল প্লাজাসংলগ্ন বাবুল কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে বলে জানান ভৈরব থানার এসআই অরুণ কুমার চক্রবর্তী।

নিহত ইসমাইল হোসেন পলাশ (৩০) আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাশিম মিয়ার ছেলে।

তিনি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কিশোরগঞ্জ আদালতের শিক্ষানবিস আইনজীবী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে রিকশায় করে শহরের চণ্ডীবের দক্ষিণ এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন ইসমাইল। পথে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে যায়।

“আহত অবস্থায় রিকশাচালক তাকে শহরের জিয়া তোরণ এলাকায় ফেলে রেখে চলে যায়। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে ভোর ৩টার দিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বুলবুল আহম্মেদ বলেন, “অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পলাশের মৃত্যু হয়েছে।”

লাশ কিশোরগঞ্জ সদরে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ভৈরব থানার ওসি বদরুল আলম তালুকদার