মানিকগঞ্জে জোড়া খুনে মামলা, গ্রেপ্তার ১
মানিকগঞ্জের সিঙ্গাইরে জমি নিয়ে বিরোধে জোড়া খুনের ঘটনায় একটি মামলা হয়েছে।
নিহত আজিজ মোল্লার স্ত্রী রোববার মধ্যরাতে এ মামলা করেন বলে সিঙ্গাইর থানার ওসি সৈয়দুজ্জামান জানিয়েছেন।
মামলায় ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
এছাড়া সোমবার ভোরে জহির উদ্দিন নামে আটক একজনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান ওসি সৈয়দুজ্জামান।
তবে তার পরিচয় জানাতে পারেননি তিনি।
রোববার সিঙ্গাইরের উত্তর গোবিন্দল গ্রামে টেনডল মোল্লা ও আজিজ মোল্লা নামের দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়।তারা সম্পর্কে চাচাত ভাই।
ওই হামলায় টেনডলের স্ত্রীসহ আহত হন দুইজন।
পরিবারের অন্য সদস্যদের নিয়ে নিহতদের তিন ভাগ্নে এই ঘটনা ঘটায় বলে জানিয়েছিলেন সিঙ্গাইর সদর ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য খোরশেদ আলম।
