২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

আধঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক

কিশোরগঞ্জের ভৈরবে ইঞ্জিন বিকল হয়ে আধঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 05:51 PM

Updated : 20 Aug 2022, 11:53 AM

বৃহস্পতিবার বেলা ২টায় ট্রেন চলাচল শুরু হয় বলে ভৈরবের স্টেশন মাস্টার অমৃত লাল সরকার জানান।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন ভৈরবে বিকল হয়ে পড়ে দুপুর দেড়টায়।

অমৃত লাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেঘনা নদীর রেল সেতু অতিক্রম করার সময় ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি লাইনের উপর থেমে যায়। এ কারণে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, দুপুর পৌনে ২টার দিকে ঢাকা থেকে সিলেটগামী ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি ভৈরব আসে।

“ওই সময় জয়ন্তিকার ইঞ্জিনের সাহায্যে চট্টলা এক্সপ্রেসকে টেনে মূল লাইন থেকে সরিয়ে অন্য আরেকটি লাইনে নিয়ে গেলে ট্রেন চলাচলা স্বাভাবিক হয়।”