১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

কুপিয়ে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 12:48 PM

Updated : 20 Aug 2022, 11:45 AM

উপজেলার বুলাকিপুর ইউনিয়নের রঘুনাথপুর দিঘীপাড়ায় রোববার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত রফিকুল ইসলাম (৩৫) উপজেলার বুলাকিপুর ইউনিয়নের হরিপাড়া আদর্শ গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

ঘোড়াঘাট থানার ওসি নুরুজ্জামান চৌধুরী বলেন, রফিকুল ইসলাম রাত ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে রাণীগঞ্জ বাজারে যাচ্ছিলেন বলে পরিবারের লোকজন জানান।

“পথে ছিনতাইকারীরা তাকে আটকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা-পয়সা নিয়ে গেছে।”

রাত সাড়ে ১০টার দিকে রঘুনাথপুর দিঘীপাড়ায় তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় বলে জানান তিনি।

এ ঘটনায় সোমবার সকালে রফিকুলের ভাই রোস্তম আলী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন বলেও ওসি জানিয়েছেন।