২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ১২ দোকান ভস্মীভূত

গাজীপুর সিটি করপোরেশনে অগ্নিকাণ্ডে মালামালসহ ১২টি দোকান পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 10:31 AM

Updated : 20 Aug 2022, 11:42 AM

ভোর রাতে আগুন লাগে। চার ঘণ্টার চেষ্টায় বুধবার সকালে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান জানান, রাত সোয়া ৩টার দিকে কোনাবাড়ির নিউমার্কেটে আগুন লাগে এবং অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে।

“দোকানগুলোতে গার্মেন্টস এক্সসেসরিসের (সুতা, সুই, বোতাম ইত্যাদি) মালামাল ছিল।”

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি, টঙ্গী ফায়ার সার্ভিসের একটি, ইপিজেডের একটি এবং ফায়ার সার্ভিস সদর দপ্তরের একটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

সকাল ৭টার দিকে আগুন নিভে যায়। মার্কেটের ১২টি দোকান, মেশিনপত্র ও মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।

তিনি বলেন, আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ তদন্তের আগে বলা যাচ্ছে না।