১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে ৪ সন্তান

একসঙ্গে চার সন্তানের মা হলেন লক্ষ্মীপুরের কাজল আক্তার। 

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 01:10 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

শনিবার রাতে জেলা শহরের ‘মাতৃছায়া হাসপাতালে’ তার দুটি মেয়ে ও দুটি ছেলে হয় বলে হাসপাতালের চিকিৎসক শামীমা নাসরিন জানান।

কাজল আক্তার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ গ্রামের আব্দুর রহমানের স্ত্রী।

চার নবজাতক ও তাদের মা ভালো আছেন। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান শামীমা।

ডা. শামীমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকাল ৪টার দিকে কাজলকে হাসপাতালে ভর্তি করা হয়। গর্ভধারণের ৩৭ সপ্তাহ ছিল তার। খিঁচুনি খুব বেশি থাকায় চিকিৎকেরা অস্ত্রোপচার করে তার সন্তানদের ভূমিষ্ঠ করেন।

হাসপাতালের পরিচালক আব্দুর রহমান জানান, একসঙ্গে চার সন্তান জন্ম দেওয়ার ঘটনা লক্ষ্মীপুরে এই প্রথম। কাজল ও তার সন্তানদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চার সন্তানকে পেয়ে খুশি কাজলের পরিবার।

এই চার সন্তানের জনক আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একই সঙ্গে দুটি ছেলে আর দুটি মেয়ে পেয়ে আমরা খুশি। তাদের জন্য দোয়া করবেন।”