১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাইছড়িতে আগুনে পুড়ল ৪০ দোকান, ঘর

রাঙামাটির বাঘাইছড়িতে আগুন লেগে ৪০টি দোকান ও বসতঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 02:29 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কাচালং বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে বলে বাঘাইছড়ি থানার ওসি জাকির হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রথমে একটি আসবাবের দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়ে।”

স্থানীয়দের সহায়তায় বিজিবি, আনসার ও পুলিশ সদস্যরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কাচালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আলী হাসেন বলেন, আগুনে ৪০টি দোকান ও বসতঘরের প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।