২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ কারাগারে কয়েদির মৃত্যু

ঝিনাইদহ কারাগারে দুই বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদি মারা গেছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 12:14 PM

Updated : 22 Aug 2022, 02:25 PM

বৃহস্পতিবার সকালে ইছাহক আলীর মৃত্যু হয় বলে জানান জেল সুপার গোলাম হোসেন।

তিনি শহরের পাগলাকানাই এলাকার আসলাম হোসেনের ছেলে এবং তিনটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।

জেল সুপার জানান, সকাল পৌনে ৮টার দিকে গোসল করার সময় ইছাহক অসুস্থ হয়ে পড়েন। ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।