Published : 31 Dec 2015, 01:08 AM
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া বেগম বুধবার রাতে সদর পৌরসভার বেসরকারি ফল ঘোষণা করেন।
তিনি জানান, সদর পৌরসভায় আওয়ামী লীগের কামরুজ্জামান কামরুল নৌকা প্রতীকে ৩৯ হাজার ১০৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম কাইয়ুম পেয়েছেন ১২ হাজার ৪৩৪ ভোট। নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম সোহেল পেয়েছেন ৮ হাজার ৯৯৫ ভোট।
মনোহরদীর রিটার্নিং কর্মকর্তা নাসরিন সুলতানা রাতে নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করেন।
তিনি জানান, মনোহরদী পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আমিনুর রশিদ সুজন জয় পেয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন সাত হাজার ৫২৪ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহমুদুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক হাজার ২৩৬ ভোট।