কলাপাড়ার মেয়র আ. লীগের বিপুল
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভায় আওয়ামী লীগের বিপুল হাওলাদার মেয়র পদে জয় পেয়েছেন।
বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গির হোসেন নির্বাচনের ফল ঘোষণা করেন।
তিনি জানান, নৌকা প্রতীকে বিপুল হাওলাদার পেয়েছেন সাত হাজার ১০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাজী হুমায়ুন সিকদার ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক হাজার ৩৯৯ ভোট।
পৌরসভায় ভোটার ১১ হাজার ২৬ জন; ভোট হয়েছে নয়টি কেন্দ্রে।
