গোপালপুর পৌরসভায় বিএনপি প্রার্থী জয়ী
গোপালপুর পৌরসভায় বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মেয়র পদে জয়লাভ করেছেন।
বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও লালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
ধানের শীষ প্রতীক নিয়ে নজরুল ইসলাম পেয়েছেন চার হাজার ৯১৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রোকসানা মোর্ত্তজা পেয়েছেন তিন হাজার ৯৯২ ভোট।
এই পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৭১৯ জন। ৯টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ হয়।
