০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কানাইঘাটে আ. লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী

সিলেটের কানাইঘাট পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিজাম উদ্দিন আল মিজান মেয়র পদে জয়লাভ করেছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 08:48 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার রাতে রিটানিং কর্মকর্তা খালেদুর রহমান বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।

নারিকেল গাছ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন তিন হাজার ৩৭৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী লুৎফুর রহমান নৌকা প্রতীক নিয়ে পেয়েছে দুই হাজার ৮৯৭ ভোট।

এ পৌরসভায় মোট ভোটার ১৬ হাজার ২৮৭ জন।নয়টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ হয়।

আগের নির্বাচনে আওয়ামী লীগের লুৎফুর রহমান এ মেয়র নির্বাচিত হয়েছিলেন।