১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

রায়পুরে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় কারচুপি ও নিজ এজেন্টদের মারধরের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি প্রার্থী এবিএম জিলানি।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 11:32 AM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার সকালে পৌর এলাকায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

তিনি সাংবাদিকদের বলেন, “ধানের শীষের এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দিয়ে অবাধে ব্যালট পেপারে সিল মারা এবং ভোটোরদের ভোটদানে বাধা দেওয়ার জন্য আমরা এ নির্বাচন বর্জন করেছি। ”

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি বলেও অভিযোগ করেন জিলানি। 

এ ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা সোহেল সামাদ বলেন, বিএনপির মেয়র প্রার্থীর অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।