২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৩ আ.লীগ নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করা পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় এবং বিদ্রোহীদের পক্ষে প্রচারে অংশ নেওয়ায় সিলেটে তিন আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 04:36 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ এ তথ্য জানান।

এরা হলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন আল মিজানকে এবং বিদ্রোহী প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় কানাইঘাট পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।

মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, দলের নির্দেশনা না মানায় এই তিন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।