২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

টাঙ্গাইলে ভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ২

টাঙ্গাইলের গোপালপুরে একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে এক কিশোরী।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2015, 03:58 PM

Updated : 25 Apr 2022, 02:19 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার হেমপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান হেমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আবুল বাশার।

নিহতরা হলেন, বেলুয়া গ্রামের আব্দুল হালিমের স্ত্রী হাসিনা আক্তার হাসী (৩০) ও ভ্যান চালক একই গ্রামের আয়নাল বেপারী।

আহত রিয়া (১৩) উপজেলার ভেঙ্গুলা গ্রামের আশরাফ আলীর মেয়ে। তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতক্ষ্যদর্শী ইউপি সদস্য মির্জা গোলাম মাওলার বরাত দিয়ে এএসআই বলেন, বেলা ২টার দিকে ভ্যানে করে বেলুয়া এলাকায় যাচ্ছিলেন ওই তিনজন। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।

স্থানীয়রা রিয়াকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বলে জানান তিনি।