২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটুরিয়া-দৌলতদিয়ায় সাড়ে ৪ ঘণ্টা পর ফেরি চালু

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া রুটে কুয়াশার কারণে সাড়ে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2015, 09:49 AM

Updated : 22 Aug 2022, 02:17 PM

Image
মাওয়ায় তিনটি নতুন ঘাট হচ্ছে: মন্ত্রী

মাওয়ায় তিনটি নতুন ঘাট হচ্ছে: মন্ত্রী

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয় বলে জানান বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) তানভীর হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার ভোর ৫টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যায়।

“নৌপথ দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, কেরামত আলী, শাহ্ জালাল, মাধবীলতা ও শাপলা-শালুক নামের পাঁচটি ফেরি মাঝ নদীতে নোঙর করে।

“সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে যাওয়ায় আবার ফেরি চলাচল শুরু হয়।”

অপরদিকে মাঝ নদীতে পাঁচটি, পাটুরিয়া ঘাটে ছয়টি ও দৌলতদিয়া ঘাটে পাঁচটি ফেরি নোঙর করে রাখায় উভয় ঘাটে পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়ে।